বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩, ১০:০৭ পিএম
কপি হয়েছে!
DELHI, INDIA - NOVEMBER 06: Shakib Al Hasan of Bangladesh poses after being named Player of the Match following the ICC Men's Cricket World Cup India 2023 between Bangladesh and Sri Lanka at Arun Jaitley Stadium on November 06, 2023 in Delhi, India. (Photo by Matt Roberts-ICC/ICC via Getty Images)

ইনজুরির কারণে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল দিল্লিতে অনুষ্ঠিত শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে বাঁ হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন তিনি।
ম্যাচ শেষে করানো এক্স-রেতে তার আঙ্গুলে চিড় ধরা পড়ে। এই কারণে আগামী ১১ নভেম্বর পুনেতে বিশ^কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে খেলতে পারবেন না টাইগার অল রাউন্ডার।
জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ‘ নিজের ইনিংসের শুরুতেই বাঁ হাতের তর্জনীতে আঘাত পেয়েছিলেন সাকিব। তারপরও আঙ্গুলে ব্যান্ডেজ এবং ব্যাথা নাষক ঔষধ সেবন করে ব্যাটিং করেছেন তিনি। দিল্লিতেই তার আঙ্গুলে এক্স-রে করানো হয়েছে, যেখানে আঙ্গুলের পিআইপি জয়েন্টে চিড় ধরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
তিনি বলেন,‘ সাকিবের সুস্থ হতে আনুমানিক তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। ইনজুরি থেকে পুনর্বাসনের জন্য আজই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।
গতকাল শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ৬৫ বলে ৮২ রান করেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এর আগে বল হাতে ৫৭ রান দিয়ে তুলে নেন লংকানদের দুটি গুরুত্বপুর্ন উইকেট। ব্যাট-বলে এমন অসাধারণ নৈপুন্যের কারণে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
ইতোমধ্যে অবশ্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছে গেছে বাংলাদেশ। এ পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ^কাপে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপুর্ন হয়ে উঠেছে।