বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

সাকিবের পরিবর্তে বাংলাদেশের বিশ্বকাপ দলে বিজয়

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
কপি হয়েছে!

অধিনায়ক সাকিব আল হাসানের জায়গায় বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। ইনজুরির কারনে আগামী ১১ নভেম্বর পুনেতে ওয়ানডে বিশ^কাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না সাকিব।
সাকিবের পরিবর্তে বিজয় বাংলাদেশ দলভুক্তির অনুমোদন দিয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। আইসিসির দেয়া এক বিবৃতিতে আজ একথা জানানো হয়েছে।
গতকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলার সময় বাঁ-হাতের তর্জনীতে চিড় ধরে সাকিবের।
শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ৬৫ বলে ৮২ রান করে বাংলাদেশের ৩ উইকেটে জয়ে বড় অবদান রাখেন সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।
শ্রীলংকার বিপক্ষে ম্যাচে সাকিব ব্যথানাশক ওষুধ খান এবং ইনজুরি আক্রান্ত আঙুলে স্কচটেপ ব্যবহার করে মাঠে নামেন।
মাত্র দুই ম্যাচ জয়ে ইতোমধ্যে বিশ^কাপ সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের।