গতকাল রোববার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আত্মহত্যা মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘ সভাপতি ও ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এস.এম সুমনের সভাপতিত্বে উক্ত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেতা আহমেদ শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য এই অভিনেতা বলেন, মহান সৃষ্টিকর্তা আমাদের অসম্ভব সুন্দর জীবন দিয়েছেন। সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কোন ভুল সিদ্ধান্ত মহান আল্লাহর সম্পদকে আমরা বিনষ্ট করতে পারি না। তিনি যা দিয়েছেন তা সুন্দর ভাবে রক্ষা করে আমাদের চলা উচিত।
তিনি আরও বলেন, জীবনের সমস্যায় আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। প্রত্যকের জীবন সুন্দর; তাকে ভালবাসতে শিখে সামনে এগিয়ে যেতে হয়। এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নিজের ভুলে সন্তানদের জীবন নষ্ট করে নদীতে ফেলে দিবেন না। একটু ভাবুন বিবেক দিয়ে বিবেচনা করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, ভেড়ামারা ডিজিএম ডিগ্রী কলেজের প্রফেসর রাশেদুল ইসলাম,পরানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মিলন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, প্রত্যয় যুব সংঘের সিনিয়র সহ সভাপতি নারী নেত্রী শাহনাজ সুলতানা বনি, কুষ্টিয়ার তরুণ উদ্যোক্তা সমাজসেবক আলিমুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইয়ামিন হোসেন, পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন প্রত্যয় যুব সংঘের নির্বাহী সদস্য হাফেজ তামিম মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেড়ামারা জেডএসটি ফ্যাশানের উদ্যোক্তা তাজবীর হোসেন।
এসময় প্রত্যয় যুব সংঘের নির্বাহী সদস্য নওফিল ইসলাম নিহাদ, শোভন ইসলাম, সামি ইসলাম, আদানান তাসিন, জুবায়ের জোয়ারদার, আশরাফুল ইসলাম, তৌফিক, মনির রহমান, আলিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
