২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ভিডিও কনফারেন্সে সাভারে ৯ স্থাপনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে নির্মাণ শেষ হওয়া ৯টি স্থাপনা উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব স্থাপনা গুলো উদ্বোধন করেন।

স্থাপনাগুলোর মধ্যে রয়েছে- সাভার থানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এছাড়া আশুলিয়ার খেজুরবাগান এলাকায় গার্মেন্টস কর্মজীবী মহিলা হোস্টেলের ডে-কেয়ার সেন্টার।

এ সময় সুবিধাভোগীরাসহ সাভারের বিভিন্ন প্রান্তে যুক্ত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

ভিডিও কনফারেন্সে সাভারে ৯ স্থাপনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লিংক কপি হয়েছে!