২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কমরেড সিরাজুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর ২০২৩

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় উদীচী শিল্পীগোষ্ঠীর ভাঙ্গা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সিরাজুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেল ৫টায় ভাঙ্গা মহিলা কলেজ ক্যাম্পাসে (সংগঠনের অস্থায়ী কার্যালয়ে) এ শোক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা মো. বে-নজীর আহমাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড লিয়াকত মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আবৃত্তিকার ও উদীচী শিল্পীগোষ্ঠী ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা অ্যাপোলো নওরোজ। এসময় উপস্থিত ছিলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে ডা. সাজ্জাদ হোসেন, উদীচীশিল্পী গোষ্টী ভাঙ্গা সংগঠনের সাবেক সভাপতি মনিরুল হক মোল্লা, বর্তমান সহ-সভাপতি মো. জাকির হোসেন মুন্সি, প্রভাষক মাহবুবুর রহমান, কামরুজ্জামান ফকির, সাংবাদিক দিলীপ দাস, সাংগঠনিক সম্পাদক বিপুল চক্রবর্তী, সাংস্কৃতিক কর্মী পলাশ বিশ্বাস প্রমূখ। বক্তারা সিরাজুল ইসলামের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে মরহুম বীর মুক্তিযোদ্ধা কমরেড সিরাজুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২২ নভেম্বর ২০২৩

ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কমরেড সিরাজুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!