২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুরে ৪ মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম, তদন্ত কমিটি গঠন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

মাদারীপুরে ৪ মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে জখম করেছেন এক মাদ্রাসা শিক্ষক। এর মধ্যে এক ছাত্রর আঙ্গুল ও অন্য ছাত্রর হাত জখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তারা বাশগাড়ি ইউনিয়নের খাশের হাট বন্দরের খাশের হাট নূরানীয়া হাফিজিয়া এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থী ও একই গ্রামের বাসিন্ধা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটলেও রাতে এ ঘটনা ঘটনা প্রকাশ পায়। এর পর থেকে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহম্মদ পালাতক রয়েছেন।

কালকিনি ইউএনও এবং থানা অফিসার (ওসি) ঘটনা স্থান পরির্দশ করেন। ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীরা জনান, বিকেলে মাদ্রাসার ছাদে ছাত্ররা খেলা করার সময় একটি মুখপোড়া হনুমান আসে ছাদের উপর। এ সময় ছাত্ররা হনুমানকে বেশ কিছু ঢিল ছুড়ে। এ ঢিল ছুরার ঘটনায় মাদ্রাসার প্রধান হুজুরের কাছে বিচার দিলে হুজুর তাদের বকাঝকা দিয়ে আছরের নামাজ পড়তে চলে যান। এর পর মাদ্রাসার ক্লাশ শিক্ষক হাফেজ তোফায়েল আহম্মেদ ৪ শিক্ষার্থী- আবির হোসেন, সাব্বির আহম্মেদ, সাইম প্যাদা ও জোবায়েরকে বেতদিয়ে পিটিয়ে আহত করেন।

আহতরা চিৎকার করলে তাদের শরীরের বিভিন্ন স্থানে লাথি ও কিল ঘুষি দিয়ে জখম করেন। এতে সাইম প্যাদার হাত জখম হয় ও আবির হোসেন এর বাম হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। তারা উভয় প্রথম জামাতের ছাত্র।

এ ঘটান জানাজানি হলে অভিভাবকসহ অন্যান্যরা মাদ্রাসা ঘিরে রাখে। এ সময় স্থানীয় প্রভাবশালীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহম্মদ পালিয়ে যান।

পরে খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও কালকিনি থানা ওসি নাজমুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে অসুস্থ শিক্ষার্থী দের বাড়িতে গিয়ে তাদের ও তাদের বাবা মায়ের সাথে এ ব্যাপারে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের ও তাদের বাবা মায়ের সাথে এ ব্যাপারে আলোচনা করে চিকিৎসার ব্যাবস্থা করেছি। ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অতিদ্রুত এ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

মাদারীপুরে ৪ মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম, তদন্ত কমিটি গঠন

লিংক কপি হয়েছে!