২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জাল টাকা চক্রের বিশ হাজার জাল টাকাসহ দুই সদস্য আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে এসআই(নিঃ) মোঃ আল মামুন নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার জিডি নং-২৪৫৭, তারিখ-২৩/১১/২০২৩ ইং মূলে সংগীয় ফোর্স সহ থানা এলাকায় মোবাইল-২(দিবা) ডিউটি করাকালীন সময়ে উক্ত তারিখ সকাল অনুমান ০৮.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বড় বাজার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সামনে হইতে আসামী ১। মানিক (৩৫) এর পরিহিত শার্টের বুক পকেট হতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১০০০/-(এক হাজার) টাকা মূল্য মানের যাহার ক শ-৬৩৭৭৩৪৬ সিরিয়ালের ৯টি এবং ক শ-৬৩৭৭৩৬৬ সিরিয়ালের ২টি মোট ১১টি বাংলাদেশী জাল নোট যাহার প্রতিটি নোটে বাংলাদেশ ব্যাংক, এক হাজার টাকা লেখা আছে। আসামী ২। জাহাঙ্গীর আলম (৪০) এর পরিহিত শার্টের বুক পকেট হতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১০০০/-(এক হাজার) টাকা মূল্য মানের যাহার ক শ-৬৩৭৭৩৩৬ সিরিয়ালের ৯টি বাংলাদেশী জাল নোট যাহার প্রতিটি নোটে বাংলাদেশ ব্যাংক, এক হাজার টাকা লেখা উদ্ধার করেন। উল্লেখিত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় জাল টাকার ব্যবসা করিয়া আসিতেছে।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

জাল টাকা চক্রের বিশ হাজার জাল টাকাসহ দুই সদস্য আটক

লিংক কপি হয়েছে!