২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গোলাপকে নৌকার মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী হিসেবে ফের মনোয়ন দেয়ায় কালকিনিতে আনন্দ মিছিল হয়েছে। দলের সভাপতি ও বাংদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রবিবার বিকেলে কালকিনি, সদর সহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল হয় কালকিনি উপজেলা ও পৌ আওয়ামী লীগের ব্যানারে। এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ,উপজেলা আ.লীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর আ.লীগ সভাপতি এ্যাড. আবুল বাসার সরদার, ওলিল হাওলাদার সহ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

গোলাপকে নৌকার মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

লিংক কপি হয়েছে!