ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে আজ মঙ্গলবার সকাল ১০ টায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীসহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩০০ জন অসহায় ও দুঃস্থ নারী ও পুরুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বরাদ্দকৃত কম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহ্মুদ হোসেন রিপন প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরন করেন। এ সময় ইউপি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, সৈয়দ আব্দুল কাইয়ুম সহ পরিষদের সকল ইউপি সদস্য ও মহল্লাদার উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ
