২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুরে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১৫ জনের বৈধ ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরের ৩টি আসনে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়ন পত্র বৈধ ও ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। মাদারীপুর-১ (শিবচর) আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ৪জনেরই মনোনয়ন বৈধ হয়। মাদারীপুর-২ (মাদারীপুর সদর- রাজৈর) আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন এরমধ্যে ৩জনের মনোনয়ন বৈধ ও ২জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও মাদারীপুরের একাংশ) আসনে ৮ জন প্রর্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে ৮ জনেরই মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। মনোনয়ন বাতিল করা হয়েছে মাদারীপুর-২ আসনের বাংলাদেশ সুপ্রীমপার্টির ইউসুফ আলি সুমন ও জাতীয় পার্টির একেএম নুরুজ্জামানের। মাদারীপুর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১৫ জনের বৈধ ঘোষণা

লিংক কপি হয়েছে!