২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১২ (১) অনুসারে অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরীকে জগন্নাথ বিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হলো, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ ৪ (চার) বছর হবে এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১২ এর উপধারা ৪,৫,৬,৭ ও ৮ অনুযায়ী টেজারারের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

জবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী

লিংক কপি হয়েছে!