উম্মে নাফিজা আক্তার: ইয়াং বাংলা আয়োজিত বিচ্ছুরণ ২.০, স্মার্ট পাওয়ার এন্ড এনার্জি চ্যালেঞ্জ প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনালে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইন্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থী মো: রবিউল আলম মারুফ। তিনি নিটারের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৩য় বর্ষের শিক্ষার্থী।
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগিতা গুলোর মধ্যে অন্যতম হলো স্মার্ট পাওয়ার এন্ড এনার্জি চ্যালেঞ্জ প্রতিযোগিতা। ইয়াং বাংলার এই উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছেন পাওয়ার- সেল- বিদ্যুৎ বিভাগ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং গ্রীন ডেল্টা লাইফ ইনসুরেন্স কোম্পানি।
মারুফ জানায় প্রায় ৭০০ এর অধিক এনার্জি শক্তি আইডিয়ার মধ্যে প্রথমে বাছাইপর্ব এবং শেষে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে টপ ২০ এর মধ্যে। তিনি বলেন, “আমার আইডিয়া মূলত মহাকর্ষ শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ জেনারেশন। মারুফের অন্যতম আবিষ্কার পাখা ছাড়া উড়ন্ত যন্ত্র পিছনেও বিরোধী মাধ্যাকর্ষণ রয়েছে।”
বিচ্ছুরণ ২.০, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক চ্যালেঞ্জ, বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই সমাধানে স্মার্ট পাওয়ার ও এনার্জি বিষয়ক শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া বাস্তবে রুপ দিতে আয়োজিত হয়েছে “বিচ্ছুরণ” ২.০, প্রতিযোগিতা।
২০২১ সালে বিকিরণে প্রথম রাউন্ডেই বাদ পড়ে গেয়েছিলেন তিনি। আর এইবার একেবারেই সিলেকশন হওয়া আশা ছেড়ে দিয়ে আবেদন করে ফাইনালে পৌঁছে গেছেন। তিনি জানায় ২০২২ সালের জুলাই এ চীনের Tsinghua University এর গ্রীষ্মকালীন প্রোগ্রামের পর, এইটাই তার ৮ম এচিভমেন্ট।
“বিচ্ছুরণ” ২.০, প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।
