২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে বিএনপি ও আইনজীবী ফোরামের মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আলী আশরাফ নান্নু’র সভাপতিত্বে  রোববার  শহরের আইনজীবী ভবনের সামনে উক্ত মানব বন্ধন  অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ জসিমউদদীন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, মহানগর কৃষক দলের সভাপতি এ্যাডঃ মামুনুর রশীদ মামুন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে বিএনপি ও আইনজীবী ফোরামের মানববন্ধন

লিংক কপি হয়েছে!