বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
ক্রীড়াঙ্গন

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
কপি হয়েছে!

বাঁ-হাতি পেসার মারুফ মৃধার বোলিং ও মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলামের ব্যাটিং নৈপুন্যে  দ্বিতীয়বারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের  ফাইনালে  উঠেছে  বাংলাদেশ।  আগামী রোববার ফাইনালে  বাংলাদেশের প্রতিপক্ষ  স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ভারতকে। মারুফ বল হাতে ৪ উইকেট ও আরিফুল ব্যাট হাতে ৯৪ রান করেন। ২০১৯ সালে প্রথমবারের মত ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে ৫ রানে হেরেছিলো বাংলাদেশের যুবারা।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বল হাতে ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দেন মারুফ। সপ্তম ওভারে ১৩ রানেই  ভারতের পতন হওয়া প্রথম ৩ উইকেটই শিকার করেছেন মারুফ।
এরপর মারুফের সাথে উইকেট শিকারে মেতে ওঠেন ডান হাতি পেসার রোহানাত দৌলা বর্ষন। তার দুই উইকেট শিকারে ১৬তম ওভারে ৬১ রানে ৬ উইকেট  হারায় ভারত। সপ্তম উইকেটে ৮৪ রান যোগ করে ভারতকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন মুসির খান ও মুরুগান অবিষেক। মুসিরকে ৫০ রানে আউট করে জুটি ভাঙ্গেন মাহফুজুর রহমান রাব্বি।
৬টি চার ও ২টি ছক্কায় ৭৪ বলে সর্বোচ্চ ৬২ রান করা অবিষেককে শিকার করে ভারতকে ৪২ দশমিক ৪ ওভারে ১৮৮ রানে অলআউট করেন মারুফ। বল হাতে ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন মারুফ। বর্ষন ও জীবন ২টি করে উইকেট শিকার করেন।
১৮৯ রানের টার্গেটে খেলতে নেমে দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের যুবারা। এ অবস্থায় দলকে লড়াইয়ে ফেরাতে শক্ত হাতে জুটি বাঁধেন আরিফুল ও আহরার আমিন। চতুর্থ উইকেটে ১৩৮ রান তুলে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন তারা।
মারমুখী মেজাজে থাকা আরিফুল সেঞ্চুরির দোড়গোড়ায় ৯৪ রান করে আউট হন । ৯০ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।
আরিফুল যখন ফিরেন তখন জয় থেকে ১৭ রান দূরে বাংলাদেশ। এসময় আরও ২ উইকেট হারালেও, ৪৩ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
আরিফুলের সাথে দুর্দান্ত জুটি গড়া আহরার টেস্ট মেজাজে খেলে ৩টি চারে ১০১ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক রাব্বি ৩ ও জীবন ২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
আগামী ১৭ ডিসেম্বর যুব এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ দিনের অন্য সেমিতে আরব আমিরাত ১১ রানে হারিয়েছে পাকিস্তানকে।