২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয় : জবি উপাচার্য

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয়। কিন্তু তারা যে চিন্তা থেকে যুদ্ধ করেছেন তা আমাদের ধারণ করা উচিত। আমাদের প্রত্যয় হতে হবে, আমরা সেটাকে রক্ষা করব, গ্রহণ করব এবং বাস্তবায়ন করব।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একথা বলেন তিনি।

জবির প্রথম নারী উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম আরো বলেন, বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সূচকে এগিয়ে গেছে অনেকটা। যদিও অনেক প্রতিবন্ধকতা আছে। সীমাবদ্ধতা আছে। বিজয়ের দিনে তরুণ প্রজন্মের প্রতি আবেদন থাকবে বীর মুক্তিযোদ্ধাদের থেকে তাদের মুক্তিযুদ্ধের গল্প জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

এদিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ূন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, প্রক্টর, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয় : জবি উপাচার্য

লিংক কপি হয়েছে!