২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জমকালো উৎসব এ নিটারে বিজয় দিবস উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অধিভুক্ত সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ ১৬ ই ডিসেম্বর, ২৯ শে অগ্রহায়ণ রোজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি, নিটার কনফারেন্স রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং বিকেলে কাজী নজরুল ইসলাম থিয়েটার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ‘বিজয় যাত্রা’।

সকাল হতেই নিটারের পরিচালক জনাব ড. মো: জোনায়েবুর রশীদ, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড, লেকচারারসহ সকল শিক্ষার্থীরা মিলে ক্যাম্পাস প্রাঙ্গন থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে র‌্যালি করেন। জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করেন।

র‌্যালি শেষে নিটারের কনফারেন্স রুমে নিটার কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলাওয়াত এর মাধ্যমে। নিটার কালচারাল ক্লাবের সদস্যরা একে একে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, কবিতা, বক্তব্য এবং নাচ ইত্যাদি উপস্থাপন করেন। এরপর শুরু হয় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। আলোচনা সভায় নিটারের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো: আবুল কালাম এবং ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ইসমাত জেরিন তাদের বক্তব্য রাখেন। নিটারের মাননীয় পরিচালক ড. জনাব. জোনায়েবুর রশীদ তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস এবং পাকবাহিনীর আত্মসমর্পণের দৃশ্যপট তুলে ধরেন। ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

বিকেলে কাজী নজরুল ইসলাম থিয়েটার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘বিজয় যাএা’। অনুষ্ঠানে সিগমেন্ট হিসেবে ছিল দেশীয় খেলা, কুইজ, নাটক ‘রথ’, মুক্তবাক( বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান), একোস্টিক নাইট।

বাঙালির যুদ্ধজয়ের আনন্দ এবং আত্মপরিচয় লাভের দিনকে স্মরণ করে উচ্ছ্বাসের সাথে মহান বিজয় দিবস পালন করেছে নিটার এর শিক্ষক ও শিক্ষার্থীরা।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

জমকালো উৎসব এ নিটারে বিজয় দিবস উদযাপন

লিংক কপি হয়েছে!