ফরিদপুরের ভাঙ্গায় গঙ্গাধরদী গোল্ডেন যুব সংঘের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।
শনিবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী (দক্ষিণপাড়া) দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা মাঠ সংলগ্ন উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে হাসিবুল হাসানের নেতৃত্বাধীন টিম টি জয় লাভ করেন।
খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করেন। তারা হলেন- গঙ্গাধরদী গোল্ডেন যুব সংঘ টিম ও গঙ্গাধরদী গোল্ডেন যুব সংঘ টিম সি অংশগ্রহণ করেন।
উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এ্যাড. মো. মতিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (শেফার্ড গ্রুপ) মো. মোকলেসুর রহমান (লিটন), ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম মুরাদ হোসেন প্রমুখ।
টুর্নামেন্টটি পরিচালনা করেন মো. মিজানুর রহমান লুৎফর, এ্যাডভোকেট আবু সুফিয়ান (জামি), মো. হাসিবুল হাসান, মিরু মুন্সি।
খেলাটির সার্বিক সহযোগিতা করেন মো. হাসান মোস্তাকিম।
উক্ত অনুষ্ঠানে মিজানুর রহমান লুৎফর কে গঙ্গাধরদী গোল্ডেন যুব সংঘের শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার ২০২৩ প্রদান করা হয়।
