ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া ২নং ওয়ার্ডে ২০২৩-২৪ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রকল্প গ্রহনে উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল রবিবার বিকেল ৫টায় কচুয়া বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছ।
সভায় প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন।
সাংবাদিক এইচ,এম,নাসির উদ্দিন আকাশের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ নফিছুর রহমান নওয়াব সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান খান চঞ্চল, আওয়ামী যুবলীগ এর ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামালসহ আরো অনেকে।
