২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সুন্দরগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ঋতু আক্তার (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে থানার এএসআই আফাজ উদ্দিন লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঋতু আক্তার উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের জালাল উদ্দিন-রেজিয়া বেগম দম্পত্তির মেয়ে। কয়েক বছর আগে ঋতু আক্তারের বাবা জালাল উদ্দিনের মৃত্যুর পর তার মা রেজিয়া বেগম অন্যত্রে বিয়ে করে সংসার করছেন। ফলে ঋতু আক্তারের অবস্থান হয় একই গ্রামের খালু নুরুল আমীনের পরিবারে। কোন অদৃশ্য কারণে ঋতু আক্তার ইঁদুর নিধনের জন্য কীটনাশক সেবন করে অসুস্থ্য হয়। টের পেয়ে স্বজনরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন- এব্যাপরে ইউডি মামলা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

সুন্দরগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার

লিংক কপি হয়েছে!