ডিসেম্বরের ষোল
চিত্তরঞ্জন সাহা চিতু
ডিসেম্বরের ঠিক ষোলতে
দেশটা স্বাধীন হয়,
এই বাঙালি যুদ্ধ করে
আনলো তারা জয়।
জয় আনলো জয় আনলো
কে দিলো সেই ডাক,
যুদ্ধ করো অস্ত্র ধরো
শত্রু নিপাত যাক।
বীর বাঙালি যুদ্ধ করে
জীবন বাজি রেখে,
শত্রুরা সব হয় হতবাক
এদের সাহস দেখে।
ন’মাস জুড়ে যুদ্ধ হলো
স্বাধীন হলো দেশ,
লাল সবুজের ঐ পতাকা
ভালবাসার রেশ।
আরও পড়ুন:
