২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

৫০ অগ্নিনির্বাপক যন্ত্র পেল ওয়ারী পুলিশ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

দুর্বৃত্তের অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে “ভ্যারিয়েডস বিল্ডার্স লিমিটেড” নামে আবাসন প্রতিষ্ঠান ওয়ারী বিভাগ পুলিশকে ৫০ টি অগ্নিনির্বাপক যন্ত্র হস্তান্তর করেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এগুলো ওয়ারী বিভাগ পুলিশকে হস্তান্তর করেন।

আমরা ভীত নই, সচেতন হই’ শীর্ষক অনুষ্ঠানে ভ্যারাইড বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান বলেন, “নির্বাচনকালীন এই সময়ে দুর্বিত্তরা গাড়িতে অগ্নিসংযোগ করলে পুলিশের কাছে আগুন নেভানোর কোনো উপকরণ থাকে না এবং সে কারণেই আমরা ওয়ারী বিভাগ পুলিশের কাছে অগ্নিনির্বাপক যন্ত্রগুলো হস্তান্তর করেছি। এই কাজে আমার কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছেন আমার সহধর্মিণী ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানা আক্তার।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইকবাল হুসাইন বলেন, আমরা পুলিশ ভ্যানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখবো। এতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে এবং হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতি কম হবে।

উল্লেখ্য, ডেমরা, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ওয়ারী ও গেণ্ডারিয়া থানার ভ্যান এবং  চেকপোস্টে যন্ত্রগুলো ব্যবহার করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

৫০ অগ্নিনির্বাপক যন্ত্র পেল ওয়ারী পুলিশ

লিংক কপি হয়েছে!