২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জে ১২ লক্ষ শলাকা নকল সিগারেটসহ আটক ১

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০১ জানুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেটসহ রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময় ১টি কাডার্ভ ভ্যান জব্দ করা হয়েছে।

আটক রুহুল আমিন ইসলাম শুভ রাজশাহী জেলার বালিয়পুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

সোমবার (১ জানুয়ারী) দুপুরে র‌্যাব-১২এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ ইলিয়াস খান জানান, গতকাল ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লাপাড়ার সলঙ্গা থানার রামারচর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে নাটোরগামী ঢাকা মেট্টো-ড-১২-৪৪২৭ একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এসময় আটক ব্যক্তির তথ্যে  কাভার্ড ভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টুনে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেট ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এসময় প্রতারকের কাছ থেকে ১টি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামত তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০১ জানুয়ারি ২০২৪

সিরাজগঞ্জে ১২ লক্ষ শলাকা নকল সিগারেটসহ আটক ১

লিংক কপি হয়েছে!