২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নড়াইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

জেলায় আজ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক  স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষ জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সদস্য ও কলোড়া ইউনিয়নের চেয়ারম্যন আশিষ কুমার বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, আওয়ামীলীগ নেতা চন্দ্র শেখর কুন্ডু, ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফকিরসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

নড়াইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

লিংক কপি হয়েছে!