২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ওবায়দুল কাদের পুনরায় মন্ত্রী হওয়ায় কোম্পানীগঞ্জে মিষ্টি বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কৃতি সন্তান ওবায়দুল কাদের টানা চর্তুথবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুক্রবার সকালে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী।

মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর,মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম বাবুল,নুর নবী বাবুল,গোলাম ছারওয়ার খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, ইসমাইল হোসেন,ক্রীড়া সম্পাদক গোলাম ছারওয়ার লিটন, সদস্য মিজানুর রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি আহছান উল্যাহ ভূটো,সহ-সভাপতি রিপন,উপজেলা যুবলীগের নেতা ফরহাদ হোসেন বাবলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলা উদ্দিন খোকন,ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া প্রমূখ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪

ওবায়দুল কাদের পুনরায় মন্ত্রী হওয়ায় কোম্পানীগঞ্জে মিষ্টি বিতরণ

লিংক কপি হয়েছে!