বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
গণমাধ্যম

আমেরিকায় সড়ক দুর্ঘটনা বাংলাদেশির মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম
কপি হয়েছে!

আমেরিকাতে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২ টা একটি সড়ক দুর্ঘটনায় নোয়াখালী কোম্পানীগেঞ্জর ফিরোজ আলম জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন। ফিরোজ আলম জাহাঙ্গীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের সালামত উল্যাহ মেম্বার বাড়ির বাসিন্দা। তিনি একমাস পূর্বে আমেরিকায় ভিজিট ভিসায় গিয়েছিলেন। এর আগে তিনি নুরজাহান আজমত চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ছিলেন।

জাহাঙ্গীরের ভাগ্নে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হারুনুর রশিদ শাহেদ জানান, রাতে শুক্রবার রাত ১২টা আমেরিকার অঙ্গরাজ্য পেলসেনভেনিয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে মালবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান। তার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে।