২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা আলমগীর কাজিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪

মাদারীপুরে রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা আলমগীর কাজির মরদেহ দাফন করা হয়েছে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) আছর নামাজ শেষে শিকারমঙ্গল ইউনিয়নের ভবানিপুর স্কুল মাঠে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার উত্তম কুমার দাশ এর নেতৃত্বে মাদারীপুর জেলা পুলিশের একটি চৌকশ দল রাষ্ট্রিয় সালাম প্রদান করে। এরপর হাজার জনতার আংশ গ্রহনে মরহুমের জানাজার নামাজ পড়া হয়। মরহুমের জানাজার নামাজে আংশ গ্রহন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, শিকারমঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদারসহ অন্যান্যরা। জানাজার নামাজ শেষে ভবানিপুর সামাজিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪

বীর মুক্তিযোদ্ধা আলমগীর কাজিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লিংক কপি হয়েছে!