বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
গণমাধ্যম

দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচন : সভাপতি সুমন সম্পাদক রনি

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম
কপি হয়েছে!

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে দুটি পদে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২৬ জন ভোটারের মধ্যে ২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসে থাকায় একজন ভোটার অংশগ্রহণ করতে পারেননি।

ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সদস্য গোলাম কিবরিয়া আজাদ ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের মোঃ ইমাম হাছান কচি ৬ ভোট পান ও দৈনিক ইনকিলাবের মোঃ ইয়াছিন সুমন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে দ্য নিউ নেশনের মোঃ ইয়াছিন করীম রনি ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পান ০৬ ভোট ও ফেনীর স্বাস্থ্য কথার প্রতিনিধি শহীদুল ইসলাম তোতা পান ০২ ভোট।

দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যরা হলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, ফেনী জর্জ কোর্টের অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম।

নির্বাচনের সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাব ২০২৩ সালের কমিটির সভাপতি নুরুল আলম খাঁন ও সাধারণ সম্পাদক আজকের পত্রিকার এমাম হোসেন এমাম।

নির্বাচন চলাকালীন সময় অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী,দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, দাগনভূঞা আজিজিয়া মাদরাসা সভাপতি নুরুল হুদা হুদন,কাউন্সিলর মোঃ ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আফছার,সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ সহ প্রমুখ।