২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ভাঙ্গায় সাংবাদিক শাকিলের পিতার মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দৈনিক সমকাল এর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল এর পিতা মো. খোরশেদ আলম মোল্লা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ০৭ টায় ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

মো. খোরশেদ আলম মোল্লা স্থানীয় মিনিবাস মালিক সমিতির প্রবীণ সদস্য ছিলেন। ব্যক্তি জীবনে তিনি তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর ভাঙ্গা ঈদগাহ মাদরাসা জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ শেষে ঈদগাহ মাদ্রাসা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। সাইফুল ইসলাম শাকিলের পিতার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী, সাংবাদিক সমাজ গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

ভাঙ্গায় সাংবাদিক শাকিলের পিতার মৃত্যু

লিংক কপি হয়েছে!