পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে বাচ্চু মিঞা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদরের মাগুড়া ইউনিয়নের মাগুরাকান্দর বড় ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত বাচ্চু মিয়া মাগুড়া প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলাম ওরফে বুয়ালির ছেলে।
স্থানীয়রা জানান, বাচ্চু মিয়্ বুদ্ধি প্রতিবন্ধী। সকালে রেল লাইনের আশপাশে ঘুরতেছিলো বাচ্চু। এক সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগড় ট্রেন একতা এক্সপ্রেসের সামনে রেল লাইনে দাড়িয়ে পড়ে সে। এসময় ট্রেনটি হুইসেল বাজালেও সে সড়ে না যাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
পঞ্চগড়ের সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
