২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লফস’র শিক্ষা উপকরণ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্প এলাকা হরিয়ান ইউনিয়ন এর মল্লিকপুর গ্রামে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগী ১০০জন শিশু সদস্যদের মাঝে শিক্ষা উপকরন (খাতা-কলম) বিতরণ করা হয়েছে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত সুতরাং তোমাদের পড়াশুনা করে মাথা উঁচু করে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে হবে।তিনি গত বার্ষিক পরীক্ষা যারা ভালো ফলাফল করেছে সকলকে পুরুস্কৃত করা হেবে বলে জানান।এই পুরুস্কার পড়াশুনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করবে।এছাড়া তিনি লেখাপড়ার পাশাপাশি ধেলাধুলা করার আহবান জানান।

শিক্ষা উপকণ বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রামি এসিসটেন্ট টুম্পা পাল সহ শিশু সদস্য ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লফস’র শিক্ষা উপকরণ বিতরণ

লিংক কপি হয়েছে!