২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ের সদরে রাস্তা পাকাকরণের উদ্ধোধন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে রাস্তা পাকা করনের কাজের উদ্ধোধন করা হয়েছে।

১২ মার্চ দুপুরে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের দশমাইল হাট হতে জোত হাসনা ডাঙ্গাপাড়া সড়ক ভায়া পতিপারা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থ শুভ উদ্বোধন করা হয়।
পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর কাজের উদ্ধোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ন করছে এ উন্নয়ন কাজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলী তারিক, সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

পঞ্চগড়ের সদরে রাস্তা পাকাকরণের উদ্ধোধন

লিংক কপি হয়েছে!