পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ভাবে বাড়িতে প্রবেশ করে হামলা, মারপিট, বাড়িতে অগ্নিসংযোগ ও প্রান নাশের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের রাজারহাট এলাকায়।
এ ব্যাপারে তোতা মিয়া বাদী হয়ে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা মিয়া রাজার হাট এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে।
মামলার বাদী তোতা মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী।
লিখিত অভিযোগে জানা যায়, ২৪ মার্চ সকালে রাজারহাট এলাকার আজাহার আলীর ছেলে তরিকুল ইসলাম, আব্দুল খালেক, তারা মিয়ার ছেলে তরিকুল ইসলাম, সুন্দরদীঘি ইউনিয়নের ব্রম্মত্তর সুন্দরদীঘি খোড়ারপাড় এলাকার চান মিয়ার ছেলে কামাল উদ্দীন, মৃত আশরাফ আলীর ছেলে আব্দুল আজিজ, আব্দুল মজিদ সহিদুর রহমান, সহিদুর রহমানের ছেলে রাব্বি হাসান, মৃত মাজম আলী প্রমানিকের ছেলে তারা মিয়া, মৃত আযম আলীর ছেলে আজাহার আলী, সুন্দরদীঘি ইউনিয়নের হাজরাডাংগা ১৬ ঘর এলাকার মৃত মকছেদ আলীর ছেলে মাসুদ রানা, মৃত আব্দুল হামিদের ছেলে নান্নু মিয়া ও কুদ্দুস আলীসহ প্রায় ৪৫/৫০ জনের নামে দেবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি আমার
বাড়িতে অধিকার প্রবেশ করে হামলা, মারপিট, ভাংচুর, অগ্নিসংযোগ ও শ্লীলতাহানি, ক্ষতিসাধন, গুরুতর জখম করার কারনে।
তোতা মিয়া জানান, আব্দুল মজিদ, সহিদুর রহমান ও রাব্বি হাসানের আবাদি জমি আমার ভোগ দখলীয় তফসিল বর্নিত জমির চারপাশে হওয়ার কারনে আমার জমির উপর দৃষ্টি দেয় এবং আমার ভোগ দখলীয় জমি দখলের জন্য ফন্দি আটকাতে থাকে। যার কারনে আমি পঞ্চগড় আদালতে একটি মামলা দায়ের করি। যার নম্বর ৭৩/২৪। তারপরেও তারা ২৪ মার্চ সকালে দলবল নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর ও মারপিট করতে থাকে। বাধা দিলে তারা আরো বেপরোয়া ভাবে হাফিজা খাতুন ও আছিয়া খাতুনের উপর লাঠি দিয়ে আঘাত করে। পরে তাদের কে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
