২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

সৃষ্টিতে বিস্ময় স্লোগানকে ধারন করে ফরিদপুরের নগরকান্দায় দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) বেলা ১২ টায় মাইটিভির ফরিদপুরের আঞ্চলিক প্রতিনিধির কার্যালয়ে , আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের প্রতিষ্ঠানটির  ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানটি মাইটিভির স্থানীয় (নগরকান্দা, সালথা ও সদরপুর) প্রতিনিধি শফিকুল ইসলাম জনির সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা মৎস্যজীবী লীগোর সহ-সভাপতি কাজী সুমন সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

ফরিদপুরে স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিংক কপি হয়েছে!