২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ফরিদপুরে নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবাস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ বেলাতে হোসেন মিয়া,উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গন,ইউপি চেয়ারম্যান গন,শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির ঐতিহাসিক মুজিবনগর দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।আলোচনা শেষে মুজিবনগর দিবস সম্পর্কে লেখা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!