বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো ঈশ্বরগঞ্জ ইউএনওর গাড়ি

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ মে ২০২৪, ০৯:২২ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ মে) সকালে উপজেলার হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেসের একটি বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ঈশ্বরগঞ্জের ইউএনওর সরকারি গাড়ি। বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে হেলপারকে।