বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
ক্যানভাস

রত্নগর্ভা মায়ের সম্মাননা গ্রহণ করলেন জনপ্রিয় সাহিত্যিক তুলতুল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪, ১০:৫৬ পিএম
কপি হয়েছে!

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রোববার (১৯ মে) বিকেল পাঁচটায় চট্টগ্রাম একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর আয়োজনে এই আলোচনা সভায় দশ জন মাকে মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জনপ্রিয় সাহিত্যিক শাম্মী তুলতুলের মা রাজনীতিবিদ আলহাজ রওশন আখতারকে রত্নাগর্ভা সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী,  সংসদ সদস্য দিলোয়ারা ইউসুফ। দিদার আশরাফীর সভাপতিত্বে অন্যান্য অতিথি মধ্যে উপস্থিত ছিলেন ওসমান এহতেসাম, সজল  চৌধুরী, ওসমান গণি, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী প্রমুখ।

মরণোত্তর এই সম্মাননা স্মারক গ্রহণ করেন আলহাজ রওশন আখতারের মেয়ে শাম্মী তুলতুল। তিনি চট্টগ্রাম সাংবাদিক সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্মাননা প্রসঙ্গে তুলতুল বলেন, আম্মা বেঁচে থাকলে এই সম্মাননা পেয়ে খুব খুশি হতেন। কারণ তার সন্তানদের তিনি স্ব-শিক্ষা এবং সু-শিক্ষায়  দু’ভাবেই মানুষ করতে পেরেছেন বলে তিনি এই রত্নাগর্ভা সম্মাননা পেয়েছেন। তিনি নিজের হাতে নিতে পারলে আরও বেশ ভালো লাগত। 

শুভ্র/