বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

কাঁঠালিয়ায় অস্ত্র ও কার্তুজসহ আন্তঃ ডাকাত দলের সর্দার গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪, ১১:২৭ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির কাঁঠালিয়ার উত্তর চড়াইল গ্রামে শুক্রবার (১৮মে) গভীর রাতে মকবুল হাওলাদারের বাড়িতে ডাকাতি, অর্থ, স্বর্ণালংকার লুট ও গুলি করে আহত করার ঘটনার সাথে জড়িত আন্তঃ ডাকাত দলের সর্দার ১৫ মামলার আসামি নান্না হাওলাদারকে (৩৯) গ্রেফতার করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে কাঁঠালিয়া থানা পুলিশ বরিশাল র‌্যাব-৮ এর সহযোগীতায় স্থানীয় সাতানী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশিও পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। রোববার (১৯মে) বিকেল ৩টায় কাঁঠালিয়া থানায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় ঝালকাঠি সার্কেল(রাজাপুর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার, র‌্যাব-৮ এর ডিএডি সুমন বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গ্রেফতারকৃত ডাকাত সর্দার নান্না হাওলাদার ভান্ডারিয়া উপজেলার নয়াখালী মাটিভাংগা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে কাঁঠালিয়া, পিরোজপুরের ভান্ডারিয়া ও রাজাপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি, খুন ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে। সে একাধিক গ্রæক করে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচলনা করে আসছিলো।