বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৪, ১০:০৩ পিএম
কপি হয়েছে!

২১ মে মঙ্গলবার ফরিদপুরে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হলো নগরকান্দা উপজেলা নির্বাচন। উপজেলার ৯ টি ইউনিয়নের ৬৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়।

উপজেলায় মোট ভোটার সংক্ষ্যা ১লাখ ৬৯ হাজার ৪৯৭ জন।।এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার৭৪ জন,নারী ভোটার সংখ্যা ৮১ হাজার ৪ শত ২৩ জন।চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

নগরকান্দায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী শাহ জামান বাবুল (আনারস প্রতীক) নিয়ে ৩৭,২০০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে মনিরুজ্জামান সরদার ২৪,৪৩৬ ভোট পেয়ে পরাজিত হয়।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল প্রতীক) নিয়ে ২৬,৯১৮ পেয়ে বিজয়ী হয়েছে মুফতি মোস্তাফিজুর রহমান, তার নিকটতম টিয়া পাখি প্রতীক মোঃ রাকিবুল লস্কার ১২,৩৯২ ভোট পেয়ে পরাজিত হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেেন ২৫,৩৫৯ ভোট পেয়ে (হাঁস প্রতীক)শাহানা পারভীন মনি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীক ২১,১৮৩ ভোট পেয়ে পরাজিত হন।

ফরিদপুর পুলিশ সুপার মোসের্দ আলমের দিক নির্দেশনায় উপজেলা নির্বাচনী প্রতিটি কেন্দ্র ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা চাদরে ডাকা।

নগরকান্দা সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন ফরিদপুর পুলিশ সুপার স্যারে দিকনির্দেশনায় নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল তৎপর যে কারনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্নভাবে নির্বাচনী সকল প্রকার কার্যক্রম শেষ হয়।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি শান্তি পূর্ণভাবে উপজেলা নির্বাচন শেষ করতে পেরেছি।