বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

পঞ্চগড়ের দেবীগঞ্জে আর বোদায় নির্বাচিত হলেন যারা

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৪, ১১:১৭ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলার উপজেলা পরিষদের নির্বাচনে সাবেক আর নতুন নির্বাচিত হয়েছেন।
বোদা উপজেলায় ফারুক আলম টবি এবং দেবীগঞ্জ উপজেলায় মদন মোহন রায় নির্বাচিত হয়েছেন।
দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭ টি ভোট কেন্দ্রের মধ্যে চেয়ারম্যান পদে মদন মোহন রায় হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৪ হাজার ৩৭৪ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্ধী দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ। তিনি পেয়েছেন ২৯ হাজার ৩৭৪ জন।

দেবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫৫ জন, মহিলা ভোটার ৯৮ হাজার ৫৩১ জন।

বোদা উপজেলা পরিষদের নির্বাচনে ৬৪ টি ভোট কেন্দ্রের মধ্যে বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি ২৮ হাজার ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷
তার নিকটতম প্রতিদ্বদ্ধী ছিলেন ময়দানদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বহিস্কৃত বিএনপি নেতা হাবিব আল আমীন ফেরদৌস। তিনি পেয়েছেন ২৩ হাজার ১০৮ ভোট।
বোদা উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৯৭ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ৯৯ হাজার ৬৮ জন, মহিলা ভোটার ৯৮ হাজার ১০৩ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই উপজেলার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।