● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
ক্যানভাস

আল্লামা ডঃ মোহাম্মদ ইকবাল কালচারাল অ্যাওয়ার্ড পেলেন তানিয়া তামান্না

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৪, ১১:১৯ পিএম
কপি হয়েছে!

আল্লামা ডঃ মোহাম্মদ ইকবাল কালচারাল অ্যাওয়ার্ড পেলেন কবি, কথা সাহিত্যক, আবৃত্তিকার, উপস্থাপিকা, রন্ধন শিল্পী এবং নারী উদ্যোক্তা তানিয়া তামান্না। আজ রাজধানীর পল্টনে অবস্হিত ফারস হোটেল এন্ড রিসোর্ট এর মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক হুইপ, ধর্ম মন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দীন আল- আজাদ এবং আব্বাস খোকা।

আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্বাস খোকা, মেজর জেনারেল এহতেশামুল হক, বিশিষ্ট সমাজসেবক ডঃ খালেকুজ্জামান, সাবেক নির্বাচন কমিশনার ডঃ মুহাম্মদ জাকারিয়া, রাজনীতিবিদ শাহজাহান মিয়া সম্রাট, খ্যাতিমান ছড়াকার আসলাম সানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ সমাজের বিশিষ্টজনেরা।

তানিয়া তামান্না মানিকগঞ্জের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের ছোট মেয়ে। তিনি পাবনা জেলায় জন্মগ্রহণ করেন এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ম্যানেজমেন্ট এ অনার্স, মাস্টার্স কমপ্লিট করে এখন নিজের চায়নিজ রেস্টুরেন্ট পরিচালনা করছেন সাথে লেখালেখি, আবৃত্তি এবং বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা সহ টিভিতে কুকিং শো এবং কালচারাল শো করছেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন কালচারাল অ্যাওয়ার্ড সহ নারী উদ্যোক্তা হিসাবেও অনেক সম্মাননা পেয়েছেন।