বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

রাঙ্গামাটিতে বজ্রপাতে চারজনের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:৪৪ পিএম
কপি হয়েছে!

জেলার লংগদু উপজেলায় আজ বজ্রপাতের পৃথক ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার  বিকেলে লংগদু উপজেলার আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু ও ভাসাইন্যাদম এলাকায় কাপ্তাই হ্রদে বোটের উপর বজ্রপাতের ঘটনায় একসাথে তিনজন নিহত হন।
নিহতরা হলেন, গৃহবধু রিনা বেগম (৩৫) এবং বোটের যাত্রি জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০), বাচ্চু মিয়া (৩০)।
এ ঘটনায়  কাপ্তাই হ্রদের  বোট চালক আক্কাস আলী (৪৫) এখনও নিখোঁজ রয়েছেন ।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে জানান, আজ শনিবার মাইনী বাজার থেকে ভাসাইন্যাদমে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে বোটের তিনযাত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় বোট চালক এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, বজ্রপাতের পৃথক ঘটনায় আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু নিহত হয়েছেন।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে লংদু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু  জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে প্রযোজনীয় সহায়তা প্রদান করা হবে।