বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৬:৪১ পিএম
কপি হয়েছে!

জেলার মাধবপুরে গতরাতে বাসের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত
হয়েছে। তার বয়স  ৩৫ বছর। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা আন্দিউড়া চকদার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বাসের ধাক্কায় ওই ব্যক্তির ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা তার পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছি।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শনিবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তৈমুর ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ এখনও মর্গে আছে। পিবিআইর সদস্যরা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। ঘাতক বাস পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন বাস চাপায় মৃত্যুর কথা আমাদেরকে জানিয়েছেন।