বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিদ্যাপীঠ

তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ১৮ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি ও সাধারণ সম্পাদক হিসেবে তানজিদ শুভ্রকে মনোনীত করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. জুবাইল আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক তামান্না আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আল মুনতাছির, অর্থ সম্পাদক হুমাইরা খানম জেরীন, দপ্তর সম্পাদক সফিউল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তপন কুমার ঘোষ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু ছাকিব মোঃ নাজমুল হক, প্রচার সম্পাদক সাদিয়া আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস. এম. রাহমান জিকু, সম্পাদকীয় পর্ষদ সদস্য ভূঁইয়া শফি ও মো. আরিফুল ইসলাম আকাশ, কার্যনির্বাহী সদস্য মেহেরাব হোসেন রিফাত ও বাঁধন বৈষ্ণব।

তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধা, মনন ও শক্তিকে কাজে লাগিয়ে লেখালেখির চর্চাকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

অত্র শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা সারাদেশে ছড়িয়ে আছে। সবাইকে সঙ্গে নিয়ে লেখালেখি সহ অন্যান্য কার্যক্রম ও আরোপিত দায়িত্ব পালনই হবে আমাদের লক্ষ্য।