ফিলিস্তিনের ক্রন্দন
সফিউল ইসলাম
রক্তে ভিজে যাচ্ছে মাটি, কান্নায় নীরব রাত,
গোলার ধ্বনিতে কেঁপে ওঠে শিশুদের দারাত।
মসজিদের মিনার কাঁদে, কাঁদে ভূমির ধূলি,
বুলেট বৃষ্টি ঝরিয়ে দেয় স্বপ্ন সব গুলি।
আকাশ চিরে উঠে শোক, বাতাসে বারুদে গন্ধ,
শিশুরা খোঁজে মায়ের কোল, পায় না মাটির বন্ধ।
ভাঙা ঘরের মাঝে বসে ক্ষুধার্ত কত প্রাণ,
শান্তি খোঁজে তারা শুধু, মেলে কি তার মান?
তবু তারা দাঁড়িয়ে থাকে, অটল এক পাহাড়,
স্বাধীনতার স্বপ্ন দেখে গাজা আর রামাল্লাহর।
রক্তে লেখা প্রতিটি গাথা, ত্যাগের মহিমা,
নিপীড়িতের বিজয় হবে, আছে সে প্রতিশ্রুতি।
জীবন ফুরায়, আশা নয়, তবু উঠে দাঁড়ায়,
ইনসাফের আলোর দিকে হৃদয় ছুটে যায়।
সেদিন আসবেই যেদিন থামবে শোকের গান,
ফিলিস্তিনের বুকে ফুটবে নতুন স্বাধীন প্রাণ।
আরও পড়ুন:
