বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিদ্যাপীঠ

সুশাসন ও পরিকল্পনার অভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:৫৭ পিএম
কপি হয়েছে!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “আমাদের সম্পদের অভাব নেই, শুধু সুশাসন ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে উন্নয়ন সম্ভব হয়নি।”

গতকাল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। গুণগত মানোন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর গভর্নিং বডি ঢেলে সাজানো, কলেজ মনিটরিং, শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি শিক্ষা ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। সিলেবাস সংস্কার ও মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষা-অবকাঠামো সম্পর্কে উপাচার্য বলেন, “১৯৬৭ সালে প্রতিষ্ঠিত কলেজটির শিক্ষার্থীসংখ্যা প্রায় ১৬ হাজার হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি, যার মূল কারণ সুশাসনের অভাব।” তিনি কলেজের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ শওকত আলী, অধ্যাপক মোঃ মহসীন, অধ্যাপক অসীম কুমার বর্মণ ও মোঃ শামীম শরীফ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।