বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

প্রতারণা মামলায় আনন্দ টিভির চেয়ারম্যান গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
কপি হয়েছে!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাসকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। ২৮ আগস্ট বিদেশগামী বিমানে ওঠার আগে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, আনন্দ টিভির সাবেক এমডি নুরুল ইসলামের দায়ের করা প্রতারণা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে সাবেক এমডি নুরুল ইসলাম অর্থ আত্মসাৎ ও চুক্তিভঙ্গের অভিযোগে আনন্দ টিভির তৎকালীন পরিচালক তাজিন আব্বাস, চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস ও এইচআর অ্যাডমিন সাইফুল ইসলামকে আসামি করে প্রতারণার মামলা (নং ২৪৩৮/২৩) দায়ের করেন।

সূত্র জানায়, আনন্দ টিভি ২০১৩ সালে স্যাটেলাইট সম্প্রচারের অনুমোদন পেলেও আর্থিক সংকট ও ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে ২০১৭ সাল পর্যন্ত সম্প্রচারে আসতে ব্যর্থ হয়। পরে লিখিত চুক্তির ভিত্তিতে নুরুল ইসলাম প্রতিষ্ঠানে বিনিয়োগ করে সার্বিক দায়িত্ব নেন এবং সম্প্রচার শুরু করেন।

কিন্তু অল্প সময়ের মধ্যেই টেলিভিশনটি যখন লাভজনক হতে শুরু করে, তখন স্থানীয় প্রভাবশালী মহলের সহযোগিতায় নুরুল ইসলামকে প্রতিষ্ঠান থেকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং তার বিনিয়োগ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের এইচআর অ্যাডমিন সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি নিয়োগের নামে অর্থ আদায়েরও অভিযোগ উঠেছে।