বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিদ্যাপীঠ

খুবির সাথে যৌথ গবেষণায় আগ্রহী জাপানের এনএআইএসটি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম
কপি হয়েছে!

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)র সাথে যৌথ গবেষণায় আগ্রহ প্রকাশ করেছে জাপানের নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনএআইএসটি)। এনএআইএসটি দীর্ঘদিন ধরে খুবির ফার্মেসি ডিসিপ্লিনের সঙ্গে গবেষণাভিত্তিক সহযোগিতায় কাজ করে আসছে। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন গ্র্যাজুয়েট এনএআইএসটিতে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা ও অ্যাকাডেমিক কোলাবরেশন সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এই কোলাবরেশন প্রক্রিয়ার অংশ হিসেবে এনএআইএসটি-এর ভাইস ডিন ও প্রফেসর নাওয়ুকি ইনাগাকি এবং প্রফেসর ইয়াসুমাসু বেশো গতকাল খুবির ফার্মেসি ডিসিপ্লিন আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ করেন।

পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান অতিথিদের স্বাগত জানান এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে কোলাবরেশনে আগ্রহ প্রকাশ করায় তাদের ধন্যবাদ জানান।

এনএআইএসটির প্রতিনিধিরা বায়োলজিক্যাল সায়েন্সে যৌথ গবেষণা কার্যক্রম ও অ্যাকাডেমিক কোলাবরেশন বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেন। সরাসরি মতবিনিময়ের ফলে শিগগিরই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করা যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী, প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রফেসর ড. মো. সাইফুজ্জামান, প্রফেসর ড. শ্রাবন্তী দেব, সহযোগী অধ্যাপক গাজী মো. মঞ্জুর মুর্শিদ, সহকারী অধ্যাপক প্রীতম কুন্ডু এবং দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান।