বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিদ্যাপীঠ

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
কপি হয়েছে!

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন (ই-রিটার্ন) এন্ড ট্যাক্স রুলস্’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষতার কারণে অনলাইনের মাধ্যমে কর প্রদান করা এখন সহজ এবং এতে সময় সাশ্রয় হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ব্যস্ত সময়ের মধ্যেও এই প্রশিক্ষণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনে কর প্রদানের প্রক্রিয়া সহজ হবে এবং সবাই সময়মতো কর প্রদানে আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে করদাতাদের বিভ্রান্তি দূর হবে এবং নিজেরাই অনলাইনে কর প্রদান করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার নেফাউল ইসলাম সরকার। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।