২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিএ তায়েব ফ্যান ক্লাবের সম্মাননা পেলেন সাংবাদিক মোস্তফা কামাল মাহ্দী

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল মাহ্দী সম্মাননা পদক পেয়েছেন। সম্প্রতি রাজধানীর খন্দকার কনভেনশন হলে ‘সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাব’ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

চিত্রনায়ক ডিএ তায়েবের জন্মদিন উপলক্ষে এই আলোচনা ও মিলনমেলার আয়োজন করা হয়। মোস্তফা কামাল মাহ্দীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চিত্রনায়ক ডিএ তায়েব।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন কিরণের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, তার সহধর্মিণী অধ্যাপক ডা. জিনাত পারভেজ, ডিএ তায়েবের সহধর্মিণী মিতু, সাংবাদিক জি এম শাজাহান এবং ফ্যান ক্লাবের অন্যান্য নেতারা।

মোস্তফা কামাল মাহ্দী বর্তমানে জাতীয় পত্রিকা ‘দেশগ্রাম’-এর সম্পাদক ও প্রকাশক এবং ‘দেশগ্রাম মিডিয়া সেন্টার’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ডিএ তায়েব ফ্যান ক্লাবের সম্মাননা পেলেন সাংবাদিক মোস্তফা কামাল মাহ্দী

লিংক কপি হয়েছে!