২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

তরুণ কবি ও কথাশিল্পী কামরান চৌধুরীর জন্মদিন আজ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

আজ ০৫ ডিসেম্বর, তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কবি ও কথাসাহিত্যিক কামরান চৌধুরীর জন্মদিন। চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম কালিয়াইশ গ্রামে জন্মগ্রহণ করেন সাহিত্যের এই উজ্জ্বল মুখ।

কামরান চৌধুরীর সাহিত্যে হাতেখড়ি হয় কৈশোরেই। প্রচুর বই পড়ার অভ্যাস থেকেই একসময় কবিতা ও ছোটগল্প লেখার প্রতি তার অনুরাগ জন্মায়। ২০২১ সাল থেকে তার বই প্রকাশিত হতে শুরু করে। লিটল ম্যাগাজিন ও ছোট কাগজে নিয়মিত লেখার মাধ্যমে তিনি সাহিত্য অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। বিশেষ করে কবিতা ও ছোটগল্পের জন্য পাঠকদের কাছে তিনি বেশ পরিচিত।

তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—‘কাব্যের নিশাচর’, ‘নিথর ইস্টিশন’, ‘অখ্যায়িকা’ ও ‘কমলা রোদ্দুর’।

সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ কামরান চৌধুরী দেশ ও দেশের বাইরে থেকে একাধিক সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে ‘সেরা গল্প পুরস্কার’, ‘দুয়ার প্রকাশনী বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ এবং ‘রবীন্দ্রনাথ লিটারেচার অ্যাওয়ার্ড’ অন্যতম।

সাহিত্যচর্চার পাশাপাশি পেশাগত জীবনে তিনি বর্তমানে বিজ্ঞাপনী সংস্থা ‘ডিজিহুক’-এ ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

তরুণ কবি ও কথাশিল্পী কামরান চৌধুরীর জন্মদিন আজ

লিংক কপি হয়েছে!